সংবাদ সংক্ষেপ

নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুর (টাঙ্গাইল)সংবাদদাতা \ বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানির প্রতিবাদে গতকাল সোমবার টাঙ্গাইলের ধনবাড়ি ও মধুপুর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মধুপুরে বিএনপি সম্পাদক জাকির হোসেন এবং ধনবাড়িতে অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়। কোটালীপাড়ায় উন্নয়ন বিষয়ক কর্মশালা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা এসডিসি’র আর্থিক সহযোগিতায় প্রিপ স্ট্রাস্টের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে নেতৃত্বের বিকাশ, যোগাযোগ, অ্যাডভোকেসী ও নেটওয়ার্কিং দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)-এর প্রশিক্ষণ কক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল এ কর্মশালার উদ্বোধন করেন। ধামইরহাটে ডলোচুন ব্যবহারে মাঠ দিবস ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ ধামইরহাটে ডলোচুন ব্যবহারে ফসল উত্পাদন শীর্ষক ভুট্টা ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গম গবেষণা কেন্দ্র নশিপুর, দিনাজপুরের কারিগরি সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলার জাহানপুর ইউনিয়নের মসল্লা পাড়া গ্রামে মাদ্রাসা ময়দানে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান মণ্ডল। মেহেরপুরে পিস্তলসহ সন্ত্রাসী আটক মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রাম থেকে অত্যাধুনিক ফাইভ স্টার পিস্তলসহ মতু নামের এক সন্ত্রাসীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক মতু ষোলমারী গ্রামের ইকের আলীর ছেলে। গতকাল সোমবার পুলিশ আহত অবস্থায় মতুকে আটক করেন। সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক ও এলাকাবাসী জানান, ঘটনার সময় সন্ত্রাসী মতু ও তার দু’সহযোগী রাসেল ও হাবিবুরকে নিয়ে মিটিং করছিল। বাঞ্ছারামপুরে দিনব্যাপী কর্মশালা বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ বাঞ্ছারামপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন কর্মশালার উদ্বোধন করেন। আঞ্চলিক কেন্দ্র সচিব মানব সম্পদ সিলেটের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ই.আ.ম.মাসুদ মজুমদার কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন । গোবিন্দগঞ্জে ব্র্যাক সীড্স-এর মাঠ দিবস গোবিন্দগঞ্জ সংবাদদাতা\ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল সোমবার ব্র্যাক সীড এন্টারপ্রাইজের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামে অনুষ্ঠিত এ মাঠ দিবস উপলক্ষে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন ব্র্যাক সীড এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার অসিত কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী এম ইলিয়াস আলী, কৃষক বেল্লাল হোসেন প্রমুখ। দশমিনায় নারী স্বাস্থ্য দিবস পালন দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা\ ‘বাংলাদেশে প্রসূতি মৃত্যুর তথ্য লিপিবদ্ধকরণ’ নিয়ে গতকাল সোমবার পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস- ২০১৩ পালিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন দশমিনা প্রেসক্লাবের সভাপতি এইচ.এম. ফোরকান, সাবেক সভাপতি মিজানুর রহমান তিতাস, ইউপি সদস্য মিনারা বেগম, ফাতেমা বেগম, জাহাঙ্গীর আলম মিন্টু খান। কিশোরগঞ্জে নারী উদ্যোগ কেন্দ্রের কর্মশালা কিশোরগঞ্জ প্রতিনিধি\ বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্রের (নউক) গার্ল পাওয়ার প্রজেক্টের উদ্যোগে গতকাল সোমবার সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে জেন্ডার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। নউক-এর নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন প্ল্যান বাংলাদেশের ওয়াশ কর্মসূচির কো-অর্ডিনেটর ইকবাল হোসেন ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান। নেত্রকোনায় আলোচনা সভা নেত্রকোনা প্রতিনিধি\ “বর্তমান সরকারের দিন বদলের সনদ:ভিশন-২০২১ অর্জন” শীর্ষক এক আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন গতকাল সোমবার নেত্রকোনা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। লোহাগড়ায় নারী ও শিশু পাচার প্রতিরোধে কর্মশালা লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফ্টিনেট প্রজেক্টের উদ্যোগে রবিবার উপজেলা হলরুমে নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ. হান্নান রুনু, প্রকল্পের যশোর এরিয়া ম্যানেজার আবেদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথকর, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী। তাড়াইলে শিক্ষকদের অবসর সুবিধার চেক বিতরণ তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের তাড়াইলে রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় ১৪জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মাঝে অবসর সুবিধার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের সদস্য সচিব অধ্যাপক আসাদুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় ৬৫ লাখ টাকার চেক প্রদান করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মতিন ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামান। কাঠালিয়ায় আইপিএম কৃষক ক্লাবের মাঠ দিবস কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ার বড় বানাই আইপিএম কৃষক ক্লাবের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ক্লাব মাঠে কাঠালিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক ফারুক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সাইদুর রহমান। লাকসামে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ পাওনা টাকা আদায়ে রবিবার লাকসাম প্রেসক্লাবে রুরাল কো-অপারেটিভ সোসাইটি লিঃ’র (আরসিএল) সদস্যরা সাংবাদিক সম্মেলন করেছেন। উক্ত সমবায় প্রতিষ্ঠানের লাকসাম প্রধান কার্যালয়ে প্রায় ২৭শ’ গ্রাহক ৫৩ কোটিরও অধিক টাকা গচ্ছিত রাখেন। দীর্ঘদিন থেকে সদস্যদের মুনাফা কিংবা মূল টাকা ফেরত না দেয়ায় তারা এ সাংবাদিক সম্মেলন করেন। সম্মেলনে বক্তব্য রাখেন, কমিটির আহবায়ক আবদুল ওহাব মজুমদার, যুগ্ম আহবায়ক আবদুস ছাত্তার, আকলিমা বেগম প্রমুখ। ধুনট সদর ইউপির বাজেট ঘোষণা ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনট সদর ইউনিয়ন পরিষদের ৯১ লক্ষ ৪৪ হাজার ১৭০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার ইউপি চেয়ারম্যান মাসুদ রানা উক্ত বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব জেল হোসেন, অধ্যক্ষ এনামুল হক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিও সোলায়মান আলী, ইউপি সদস্য বেদার হোসেন, বাবু চক্রবর্তী, মোস্তাফিজার রহমান মন্টু, সোলায়মান আলী ময়না, রোকেয়া খাতুন, ফেনসি খাতুন প্রমুখ। গোমস্তাপুরে দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক প্রাতিষ্ঠানিকীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর পৌরসভার আয়োজনে ও ডাসকো সংস্থার সহোযোগিতায় রবিবার উপজেলা পরিষদ মিলয়াতনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপত্বিতে কর্মশালায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন,ডাসকোর রাজশাহী বিভাগীয় প্রধান প্রশিক্ষক ইসরাত জাহান, ফ্যাসিলিটেটর সেলিম রেজা, ডকুমেন্টেশন অফিসার শরিফুল ইসলাম।