যমুনা গ্রুপের সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে চার্জ গঠন ২৭ জুন
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:০০
সম্পদের তথ্য গোপন ও কর ফাঁকির অভিযোগে যমুনা গ্রুপের সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলা আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্য ২৭ জুন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলার আসামিরা হলেন- যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম, তার স্ত্রী সালমা ইসলাম ও ছেলে শামীম ইসলাম। প্রতিষ্ঠানগুলো হলো- শামীম কম্পোজিট মিলস, শামীম স্পিনিং মিলস, যমুনা ওয়েলডিং ইলেকট্রোড, যমুনা স্পিনিং মিলস, যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও শামীম বোটন স্পিনিং মিলস লিমিটেড।বার্ষিক আয়কর বিবরণীতে হলফনামার মাধ্যমে মিথ্যা তথ্য ও আয়কর ফাঁকি দেয়ার অভিযোগে গত ১৯ মে জাতীয় রাজস্ব বোর্ড এ মামলাগুলো দায়ের করে।
সাতটি মামলায় ৭টি প্রতিষ্ঠানের ১শ ৫৫ কোটি ১৯ লাখ ১৪ হাজার ২শ ৩০ টাকা তথ্য গোপন এবং ৪৫ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৮৮ টাকার সম্পদের তথ্য গোপন ও এর উপর প্রযোজ্য ৪৫ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৮৮ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়।