আজকের অনুষ্ঠান

মঙ্গলবার শিশু একাডেমী: মৌসুমী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৩টা একাডেমীর লেকচার থিয়েটার। দেশপ্রেমিক জনগণের মঞ্চ:যুক্ত আলোচনা, বিকাল ৩টা, পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের কার্যালয়। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস: রবীন্দ্র নজরুল উত্সব, সকাল ১০টা, ইউনিভার্সিটি প্রাঙ্গণ। রিকশা-ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ: প্রতিনিধি সভা, বিকাল ৪টা কেন্দ্রীয় কার্যালয়। মুক্তিযোদ্ধা সংসদ, সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড: চাকরি থেকে অবসরগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, বিকাল ৫টা, বিসিআইসি মিলনায়তন।