ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

পরমাণু চুক্তি থেকে আংশিকভাবে বের হয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ইরানের লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম ও কপার খাতে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। ইরানের সঙ্গে ব্যবসা বন্ধ করার জন্য নির্দিষ্ট মার্কিন কোম্পানিগুলোকে সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প।