কালীগঞ্জ পৌরসভা নির্বাচন
শেষ দিনে মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ৬৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:৪১
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে গত রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে মোট ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন ও সাধারণ কাউন্সিলরেও ৯টি ওয়ার্ডে ৬৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন মোঃ আমজাদ হোসেন স্বপন, লুত্ফর রহমান, ম. বজলুর রহমান, কাইয়ুম হোসেন ও মাইনুল ইসলাম। উল্লেখ্য, আগামী ২০ জুন এ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।