মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়যুক্ত করার আহবান জাসদের

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৩ মে ইব্রাহীম স্মৃতি সংসদে ১৪দলের সভায় বদর উদ্দিন আহমদ কামরানকে ১৪দলের মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দেয়া হয়। এ সময় সিলেট জেলা জাসদের সভাপতি আলহাজ্ব কলন্দর আলী, জেলা সহসভাপতি মাহমদ আলী, সিলেট মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, সাধারণ সমপাদক নাজাত কবির, সিনিয়র সহসভাপতি ফেরদৌস আরবী, সাংগঠনিক সমপাদক মুজিবুর রহমান মুজিব, দপ্তর সমপাদক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া উপস্থিত ছিলেন। সিলেট মহানগর জাসদের নেতৃবৃন্দ এক যুক্তবিবৃতিতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শহীদ মুনীর জুয়েল তপনের রক্তস্নাত সিলেটের মাটিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই আগামী মেয়র নির্বাচনে জয়যুক্ত করার জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।