অধ্যাপক আসহাব উদ্দীন আহমদের আজ ১৭তম মৃত্যুবার্ষিকী

কথাসাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ-এর ১৭তম মৃত্যু বার্ষিকী আজ ২৮ মে। অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ ১৯১৪ সালে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করার সময় তিনি কুমিল্লা অঞ্চলে ৫২-এর ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি কুমিল্লা প্রগতি মজলিশ, পূর্ব বঙ্গসাহিত্য সম্মেলন-এর অন্যতম সংগঠক ছিলেন। ১৯৫৪ সালে চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য বই : ধার, সের এক আনা মাত্র, বাদলের ধারা ঝরে ঝর ঝর, দাম শাসন দেশ শাসন, ঘুষ, আস্হাব উদ্দীন আহ্মদ রচনা সমগ্র।