টেলিভিশনে অভিনয় কর্মশালা

অ্যাকটিং ইভেন্টের আয়োজনে আগামী শুক্রবার সকাল ১০টায় টেলিভিশনে অভিনয়ের উপর একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। অভিনয় জগতে প্রবেশ, অভিনয়ের কলা-কৌশল এবং এ জগতে নিজের অবস্থান তৈরির জন্য প্রয়োজনীয় সকল বিষয় নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালা করাবেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বিজ্ঞাপনী সংস্থা এডকম এর ক্রিয়েটিভ বিভাগের প্রধান অলোক বসু, নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজ মিজু এবং জনপ্রিয় মডেল ও অভিনেতা কাজী উজ্জল। আগ্রহী তরুণ-তরুণীদের আগামী ৩০ মে তারিখের মধ্যে ০১৬৭৪৯১৬২৩১ নম্বরে ফোন করে আসন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। -প্রেস বিজ্ঞপ্তি