শোক সংবাদ

রফিকুল ইসলাম দৈনিক ইত্তেফাকের সন্দ্বীপস্থ সংবাদদাতা ও সন্দ্বীপ এ বি কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রফিকুল ইসলাম শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন। মো. আব্দুর রব চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুর রব (৬০) গত রবিবার রাতে দেবিদ্বার উপজেলার বাগুর মধ্য পাড়ায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।