শ্রাদ্ধানুষ্ঠান

সুমন চাকী আজ মঙ্গলবার শেরপুরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী সুমন কুমার চাকীর শ্রাদ্ধানুষ্ঠান শহরের নয়আনী বাজারস্থ গাঙ্গিনা পাড়ে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। সুমন কুমার চাকী গত ১৬ মে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি বাবা, মা ও দুই বোন রেখে গেছেন। তার বিদেহী আত্মার পারলৌকিক মহাশান্তি কামনায় আজ নিজ বাসভবনে আদ্যশ্রাদ্ধ, মধ্যাহ্নভোজ ও কীর্তনের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রয়াত ব্যবসায়ীর সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।