রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. মতিউর রহমান কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আমোদপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (৬৫) গতকাল সোমবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)। তিনি দুই স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল আলম-এর উপস্থিতিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত সাহার নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।