জবিতে ছাত্রলীগ দুই গ্রুপের সংঘর্ষ আহত ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের আপন নামের এক কর্মী সাধারণ সম্পাদক গ্রুপের তুহিনকে মারধর করলে এ ঘটনার সূত্রপাত হয়। পরে সাধারণ সাম্পাদক গ্রুপের সাত-আটজন কর্মী আপনকে মারধর করলে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।