অবশেষে সংস্কার হলো রাস্তাটি। সড়ক ও জনপথের আওতাধীন ঢাকা-বিশনন্দী ফেরিঘাট রাস্তার রামচন্দ্রদী বাসস্ট্যান্ড হতে বিশনন্দী ফেরিঘাট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙা ছিল। এক পর্যায়ে সংস্কার কাজ শুরু করা হলেও চলছিল ধীরগতিতে।
ধুলাবালি আর ভাঙা রাস্তা দিয়ে চলাচলে যাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছিল। বিশেষ করে বিশনন্দী ফেরিঘাট এলাকায় রাস্তাটির অবস্থা ছিল অত্যন্ত করুণ।
অবশেষে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় চলাচলের কষ্ট থেকে রেহাই পেলেন যাত্রীরা।