শিক্ষকের কথা
মিরাজ হোসেন
প্রকাশ : ২৮ মে ২০১৩, ১৮:১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
যার যে বিষয়টা ভালো লাগে তার সেটাই করা উচিত। এটা হলে তার সফলতার সম্ভাবনা শতভাগ নিশ্চিত। মনযোগ দিয়ে যতক্ষণ পড়া যায় সেটাই বেশি লাভজনক
মো. মিরাজ হোসেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ থেকে। বাবা আব্দুল খালেক এবং মা মাহমুদা বেগম। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় বরাবরই কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন জেসমিন। সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসিতে প্রথম শ্রেণি পেয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন। পরে সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যলয়ে। বিবিএ এবং এমবিএতে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
পড়াশোনা ও ভালো রেজাল্ট নিয়ে মিরাজ বলেন, সব সময় শিক্ষকদের ক্লাস লেকচার মনোযোগ দিয়ে শুনতাম। এছাড়া আমি মনে করি পড়াশোনায় অনেক বেশি সময় দেয়ার চেয়ে মনযোগ দিয়ে যতক্ষণ পড়া যায় সেটাই বেশি লাভজনক। ভালো ফলাফলের জন্য প্রেরণা পেয়েছেন মা ও শিক্ষকদের কাছ থেকে। ভালো ফলাফলের ক্ষেত্রে গ্রুপ করে পড়াশোনা কার্যকরী ভূমিকা রাখে বলে সে জানায়।
মিরাজ আরও বলেন, মানুষের জীবনে অনেক স্বপ্নই থাকে। তবে একজন ভালো মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত একজন ভালো মানুষ হতে চাই। বিশ্বাস করি সামনে এগিয়ে যাবার জন্য দরকার আত্মবিশ্বাস। মন থেকে চাইলে সব পাওয়া যায় বলে মনে করে সে।
জেসমিন জানায়, একটা ভাল কিছু সব সময়ই ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভাল কিছুর সমষ্টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষকদের লেকচার শুনে সে অনুসারে নোট করা, প্রয়োজনীয় আপডেটসহ তা বার বার চর্চা করা।
শিক্ষার্থীদের উদ্দেশে মিরাজ বলেন, সমসাময়িক বিষয়গুলোতে জ্ঞান রাখতে হবে। যার যে বিষয়টা ভালো লাগে তার সেটাই করা উচিত। এটা হলে তার সফলতার সম্ভাবনা শতভাগ নিশ্চিত।