আমার প্রিয় স্কুল

এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

, দশম শ্রেণি, সদস্য নম্বর :৬৮২ বিদ্যালয়ে পা রাখতে রাখতে এত বড় হয়েছি। নিত্যদিন আসা-যাওয়ার কারণে বিদ্যালয়ের আবহাওয়াটা গভীরভাবে মানিয়ে নিয়েছি। শ্রেণীর শিক্ষক রঙ-চঙহীন দেয়াল বড্ড বেশি চেনা মনে হয়। শিক্ষার আলো বিবেকে ধারণ করে সবকিছু বুঝতে শিখেছি। তাই এই বিদ্যালয়কে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো উপস্থাপন করলাম সবার মাঝে। আমি যে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করি তার নাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। সিরাজগঞ্জ জেলায় যে কয়টি মানসম্মত স্কুল আছে তার এটি অন্যতম। ১৯৪৭ সালে পাকিস্তানী আমলে এটি স্থাপিত হয়। প্রথমে এটি এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের দক্ষিণে স্থাপন করা হয়েছিল। পরে ১৯৯৩ সালে এটি চৌহালী উপজেলার এনায়েতপুর উপজেলার উত্তর পাশে অবস্থিত চারমাথা কেজি মোড়ে নতুন ভবন গড়ে তোলেন স্থায়ীভাবে। এটি নির্মাণের সার্বিক তত্ত্বাবধানে করেছেন ফ্যাসিলিটিজ ডিপার্মেন্ট। এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এনায়েতপুর থানায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রূপে আজ অনেক বছর হলো দাঁড়িয়ে আছে। গঠনমূলক ও মননশীল শিক্ষার মাধ্যম সবাইকে আলোকিত পথের যাত্রা করে তোলে। এক সময় নাকি অনেকদূর থেকে হেঁটে হেঁটে শিক্ষার টানে সব ছাত্র-ছাত্রীরা এই বিদ্যালয়ে ছুটে আসত তাদের নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে। দু’পাশে মাঠ। মাঝখানে স্কুলটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্কুলের পিছনে বিশাল সবুজ ঘাসে ঢাকা মাঠ আর স্কুলের সামনে ছিল পদ্মফোটা দীঘি। সারাবছর কচুরিপানার মাঝে অনেক পদ্মফুল ফুটতো। যা দেখলে অনেকটাই বিমোহিত হতে হতো। কিন্তু স্কুলের সামনে দীঘিটাকে বালি দিয়ে ভর্তি করা হলো দ্রুতই। তাতেও অনেক ভালো হয়েছে। বিদ্যালয়ের সামনে কয়েকটা আমগাছ, নারিকেল গাছ ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে। ছাত্র-ছাত্রী সেখানে ক্ষণিকের জন্য শীতলতার স্বাদ অনুভব করে। বিশেষ দিনগুলোকে স্মরণ করে স্কুলে মনোমুগ্ধকর অনুষ্ঠান রচিত হয়। বিশেষ দিনগুলো, যেমন ২৫ মার্চ, ১৫ আগস্ট, পহেলা বৈশাখ, বিজয় দিবস যথারীতিভাবে ঘোর আনন্দের সাথে পালিত হয়। এদিন সব ছাত্র-ছাত্রী, কবিতা আবৃত্তি, উপস্থিত অভিনয়, নৃত্য পরিবেশন, অভিমানের বিলাপ ইত্যাদি বিষয়গুলো যথাযথভাবে করা হয়। ২৬ মার্চ খেলাধুলা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল, ১২ মে বিশ্ব মা দিবস, পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন, ১৬ ডিসেম্বর এসব অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পালিত হয়। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল হাসিমুখে সমগ্র স্কুল শান্তির উচ্ছ্বাসে ভাসতে থাকে। এইসব বিনোদনের সময় ছাত্র-ছাত্রীরা কিছুটা হলেও আনন্দ পায়। কারণ বিনোদন ছাড়া কখনো লেখাপড়া উত্তম হয় না। প্রধান শিক্ষক- মো.আব্দুল কাদের মিয়া (বিএসসি. বিএড), সহকারী প্রধান শিক্ষক-মো. খোরশেদ আলম (বি.এ অনার্স, বি.এড), মো. আ. মতিন মিয়া (বি.এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী (বিএসসি.বিএড) মো. আব্দুল আলীম (বিএসসি. বিএড), মো.কামরুল ইসলাম (বিএসসি, অনার্স বিএড) মো.আশরাফুল ইসলাম (বি.এ অনার্স বি.এড), মো.আব্দুল আউয়াল (বি.কম), মো. সিরাজুল ইসলাম (ফাজিল), শ্রী দিপালী সরকার (বি.এ.বি.এড), শ্রী সুধীর চন্দ্র সরকার (বি.পি.এড), অফিস সহকারী মো. আব্দুল হামিদ। এদের মেধা আর মননশীলতায় ছাত্র-ছাত্রীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করছে। প্রধান শিক্ষক মো.আব্দুল কাদের মিয়া (বিএসসি. বি.এড)-এর চতুর্মুখী পারদর্শিতায় বিদ্যালয় সঠিকভাবে পরিচালিত হয়। বিদ্যালয়ের সকল ভাল-মন্দ দিক যাচাই করে তিনি নিজে সমাধান করেন। সামাজিক উন্নয়নসহ বিদ্যালয়ের যাবতীয় কাজ তার করা নির্দেশেই হয়ে থাকে। তার উচ্চ দক্ষতাই বিদ্যালয়কে শিক্ষার অগ্রগতির জন্য সহায়তা করেছে। মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সহযোগিতায় বিদ্যালয়ের আরো অনেক উন্নতি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, বিনোদনব্যবস্থা, দক্ষ শিক্ষকমন্ডলী বিদ্যালয়কে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিবছর J.S.C. S.S.C. পরীক্ষায় মেধাবী ছাত্র-ছাত্রীরা দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। ২০১৩ সালে SSC পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩০ জন জিপিএ-৫ পেয়েছে। আশাকরি আমার প্রিয় স্কুলটি ভবিষ্যতে আরো ভালো ফল করবে। এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। অনেকেই শিক্ষা অর্জন করেছে এখান থেকে। যার মাধ্যমে তাদের জীবনটা অনেকটা পরিপূর্ণ হয়েছে। আমার এই স্কুল যেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ স্কুল হিসেবে পরিগণিত হয়, সেটাই আশা করি নিত্য সময়।