তোমাদের চিঠি থেকে

ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। সামনের মাসে আমাদের সকলের অর্ধ-বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রস্তুতি ভালো তো? গত শনিবার ১১ জ্যৈষ্ঠ ছিলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। তাঁর জন্মদিনকে উদ্দেশ্য করে আমার এই চিঠি লেখা। আমার প্রিয় কবি, সাহিত্যিক ও ব্যক্তি কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবি, সাম্যের কবি। তিনি দুঃখ ও কষ্টে তাঁর সারাটি জীবন অতিবাহিত করেছেন। তিনি দেশ ও মাতৃকার টানে সৈনিক হয়েছেন। তাঁর বীরত্বব্যঞ্জক কবিতা ও গান সবসময়ই আমার মনকে আকৃষ্ট করে। তোমরাও কাজী নজরুল ইসলামের কবিতা পড়বে ও গান শুনবে। কানিজ ফাতেমা দোলা, সদস্য নম্বর: ৩২০৯, ঢাকা। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।