জ্যষ্ঠি হলো শুরু
প্রকাশ : ২৮ মে ২০১৩, ১৮:১৬
আমের ঝোলে ঘ্রাণ ছুটেছে হূদয় পাগল করা,
আজকে শুধু ঘোরাঘুরি নাগরদোলায় চড়া।
লাল এর সাথে সাদার মিশেল প্রজাপতির পাখা,
আজকে শুধু নানা রঙের স্বপ্ন বুকে রাখা।
যখন তখন আকাশ জুড়ে মেঘের গুড়ু গুড়ু,
আজকে শুধু যাচ্ছে বোঝা জ্যষ্ঠি হলো শুরু।