বঙ্গবন্ধুর প্রিয় মানিক
প্রকাশ : ২৮ মে ২০১৩, ১৮:১৬
মায়ের মুখে ফোটায় হাসি
সোনার ছেলে মানিক;
দুষ্টুমিতে যায় আড়ালে
সামনে দাঁড়ায় খানিক।
আপন গুণে মহত্ মানিক
ফুলের মতো ফুটলো;
ভুবন ভরে আলোর ছোঁয়ায়
রাতের আঁধার টুটলো।
বুক ভরা তাঁর সাহস ছিলো
মনটা ছিলো উদার;
গরীব দুখির দুখের দিনে
অন্ন দিতেন ক্ষুধার।
স্বদেশ গড়ার কঠিন কাজে
করে গেছেন লড়াই;
বঙ্গবন্ধুর প্রিয় মানিক
সবাই করি বড়াই।