বাংলার মানিক

মানিক তুমি বাংলার মানিক বাংলা মায়ের ছেলে, বাংলাদেশের ইতিহাসে তোমার কথা মেলে। মুসাফিরের কথায়-লেখায় বাংলাদেশের ছবি, পড়ছি বসে, ভাবছি আমি লিখেছে এ কোন কবি? লিখছো তুমি কত কলাম আমরা হয়েছি শুদ্ধ, অনুপ্রেরণা পেয়ে তোমার আমরা করেছি যুদ্ধ। সেই যুদ্ধে স্বাধীন হয়েছি, পেয়েছি স্বাধীন দেশ, আজো তোমায় স্মরণ করি আমরা আছি বেশ।