গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

চামড়া কিংবা প্ল¬াস্টিকের তৈরি বল হয়তো আমরা সবাই কমবেশি দেখেছি। কিন্তু এর বাইরে নানা ধরনের তথ্য সংরক্ষণের জন্য ব্যবহূত ম্যাগনেটিক টেপ দিয়েও যে ঢাউস আকৃতির বল বানানো যায় তার প্রমাণ রেখেই বছর খানে আগে গিনেজ বুকে নাম লিখিয়েছিলেন ইংল্যান্ডের একদল প্রকৌশলী ও শিক্ষার্থী। মূলত ভিএইচএস টেপের মধ্যকার মধ্যকার ডাটা টেপ ব্যবহার করে মাত্র তিন সপ্তাহের মধ্যেই বানানো হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ম্যাগনেটিক টেপের এই বলটি। আর তৈরি হওয়ার পর এর আয়তন দাঁড়ায় দৈর্ঘ্যে ২.১২৫ মিটার, উচ্চতায় ২.০৩০ মিটার এবং বলটির ওজন ছিল সর্বমোট ৫৮০ কেজি।