জোকস

 তখন গোটা বিশ্বজুড়েই কমিউনিস্টপন্থী রাশিয়ার দোর্দণ্ড প্রতাপ। বিশেষ করে বলকান অঞ্চলের অধিকাংশ দেশই সোভিয়েত ইউনিয়নের সাথে সুসম্পর্ক বজায় রাখতে অতি মাত্রায় আগ্রহী। আর ঠিক এমনই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে মস্কোতে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হলো। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা হাতি সম্পর্কে নানা দৃষ্টিভঙ্গির প্রমাণ দিয়ে তাদের রচনা প্রতিভার স্বাক্ষর রাখার চেষ্টা করলেন। এতে দেখা গেল, জার্মানির প্রতিযোগীর রচনার বিষয় :হাতি পালন বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা। ইংল্যান্ড :হাতি এবং উপনিবেশ। আমেরিকা :হাতি এবং পুঁজিবাদ। ফ্রান্স :হাতি এবং প্রেম। সোভিয়েত ইউনিয়ন :রাশিয়া-হাতির মাতৃভূমি বুলগেরিয়া :সোভিয়েত হাতি-বুলগেরিয় হাতির শ্রেষ্ঠ বন্ধু!  বহুদিন পর এক সর্দারজি ও তার স্ত্রী এসেছেন শহরে বেড়াতে। ঘুরতে ঘুরতে তাদের চোখ পড়ল এক জমকালো কফি শপের দিকে। সর্দারজির স্ত্রী আবদার করলেন, এখানে এক কাপ কফি তার খাওয়া চাই-ই চাই। সর্দারজীও তার স্ত্রীর আবদার রক্ষা করতে ঢুকে পড়লেন কফি শপে। যথা সময়ে দুই কাপ কফির অর্ডারও দেওয়া হলো। কিন্তু কফিতে দু-চুমুক দিয়ে এদিক ওদিক তাকাতে গিয়েই আঁতকে উঠলেন সর্দারজী। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন এক্ষুণি যদি এই কফি গরম থাকা অবস্থায় শেষ করতে না পারো তাহলে আজ তোমাকে আমাকে দু’জনকেই বাড়তি জরিমানা গুনতে হবে। কিন্তু কেন- জানতে চাইলেন সর্দারজীর স্ত্রী। সর্দারজী উত্তরে জানালেন—দেখতে পাচ্ছো না সামনের মেন্যু বোর্ডে বড় বড় করে লেখা হট কফি ৩০ টাকা আর কোল্ড কফি ৬০ টাকা। কফি ঠান্ডা করে খেয়ে বাড়তি ৬০ টাকা দেওয়ার তো কোনো মানে দেখি না!  অভিভাবক :আপনাদের স্কুলে আপনারা ভালো ফলাফলের গ্যারান্টি দিচ্ছেন। কিন্তু যদি কেউ খারাপ ফলাফল করে তখন আপনার কী করবেন? অধ্যক্ষ :আমরা বিফলে মূল্য ফেরতের মতো বিফলে ছাত্র ফেরত দিয়ে থাকি!