বিয়ে করছেন জেনিফার!
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২০:১২
বহুদিন ধরেই গুঞ্জন চলছিল জেনিফার লোপেজ ও ক্যাসপার স্মার্টের প্রেমের। এবার সেই প্রেমের গুঞ্জনের সমাপ্তি টানতে চাইছেন জেনিফার। সম্প্রতি এক সাক্ষাত্কারে জেনিফার বলেন, ‘আমি ক্যাসপারকে ‘লাভ অব মাই লাইফ’ হিসেবে আখ্যায়িত করি। এ পর্যন্ত আমি যতজনের সঙ্গে মিশেছি, তাদের সবার চেয়ে ক্যাসপার ভিন্ন এবং আমার খুব খেয়াল রাখে। আসলে এ রকমই একজন খুঁজছিলাম এতটা বছর, সে বয়সে আমার চেয়ে অনেক ছোট হতে পারে, কিন্তু আমার দেখভালে কোনো কিছুতেই কমতি দেয় না ক্যাসপার। আমি আমার আত্মীয়-স্বজন অনেককেই ক্যাসপারের বিষয়টি বলেছি, তারা কেউ আসলে সায় দেয়নি। কিন্তু আমি এবার অনঢ়, বিয়ে করব ক্যাসপারকেই।’ উল্লেখ্য, এর আগে জেনিফার ওজানি নোয়া, ক্রিস জুড এবং মার্ক অ্যান্থনিকে বিয়ে করেছিলেন। জেনিফারের সংসারে ম্যাক্স ও এমি নামের জমজ সন্তান রয়েছে।