হাসপাতালে শাহরুখ খান

অনেকেই হয়তো মনে করেন অভিনয়টা খুবই সহজ, আরামদায়ক একটা কাজ। কিন্তু এই সহজ ও আরামদায়ক কাজের মধ্যে যে জীবনের ঝুঁকি পর্যন্ত থাকে, এটা কেউ সহজে কল্পনাও করতে পারে না। প্রত্যেকটি অভিনেতাকেই এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। ঠিক এমনই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন শাহরুখ খান। ‘রা. ওয়ান’ ছবিতে অভিনয়কালীন শাহরুখ তার বাঁ কাঁধে গুরুতর ব্যথা পেয়েছিলেন। কিন্তু কাজের প্রতি নিষ্ঠাবান হওয়ায় নিজের ব্যথা নিজেকেই অনুভব করতে দেননি। কিন্তু সেই ব্যথা ছাড় দেয়নি তাকে আজও। ‘জাব তাক হ্যায় জান’, আইপিএল ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর কারণে এই ব্যথা চিকিত্সার সুযোগ পাননি। শেষ পর্যন্ত এর আকার গুরুতর হয়েছে। বাঁ কাঁধে এখন প্রচণ্ড ব্যথা, মোটেও নাড়তে পারছেন না। তাই ডাক্তারের পরামর্শে গতকাল তিনি মুম্বাইস্থ লীলাবতী হাসপাতালে ভর্তি হন অস্ত্রোপচারের জন্য। শাহরুখের সঙ্গে এখন তার পুরো পরিবার হাসপাতালে অবস্থান করছেন।