নতুনভাবে অনলাইন রেডিও হৈচৈ
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২০:১৪
রেডিও হৈচৈ একটি বাংলাদেশি ইন্টারনেট রেডিও যার স্লোগান মিউজিক ‘নেভার স্লিপস’। ২০১২ সালের ২১শে ফেব্রুয়ারি এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় এবং ওই সালের ১ জুলাই অনানুষ্ঠানিকভাবে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে। ভিন্নধর্মী অনুষ্ঠান এবং আকর্ষণীয় ওয়েবপেজের কারণে খুব কম সময়েই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। শুরুর দিকে হৈচৈওয়াডিও (হৈচৈওয়েবরেডিও) নাম নিয়ে শুরু করলেও পরবর্তীতে নামটি পরিবর্তন করা হয় সহজে বোধগম্য হওয়ার জন্য। শুরুতে ২ ঘণ্টা সরাসরি অনুষ্ঠান নিয়ে শুরু করার পর বর্তমানে ৪ ঘণ্টা শ্রোতাদের আনন্দ দিচ্ছে এবং খুব শীঘ্রই ১০ ঘণ্টা সরাসরি শ্রোতাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রেডিও হৈচৈ কর্তৃপক্ষ। সপ্তাহে ৭ দিন ৭ ধরনের অনুষ্ঠান এ পাওয়া যায় ভিন্ন ভিন্ন স্বাদ। ‘ফেসবুক ম্যানিয়া’, ‘মনের জানালা’, ‘লাইফ ইজ রঙিন’, ‘আড্ডাফায়িং’, ‘স্ক্রু ঢিলা’, ‘গোলমাল নাইট’ ইত্যাদি রেডিও হৈচৈ-এর জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান। আর খুব শীঘ্রই আসছে ভৌতিক অনুষ্ঠান, লাইভ আনপ্লাগ গানের অনুষ্ঠানসহ আরও কিছু নতুন অনুষ্ঠান যা শ্রোতাদের ভিন্ন স্বাদ দিবে বলে আশাবাদী রেডিও হৈচৈ। গত ২১ মে মোহাম্মাদপুর নতুন অফিসের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা করল রেডিও হৈচৈ।