জন্মদিন

ড. ইনামুল হক :এ দেশের গুণী নাট্যজন। মঞ্চে-ছোট পর্দায় অভিনয়, নাটক রচনা, চিত্রনাট্য ও পরিচালনা সবক্ষেত্রেই সফল ও সাবলীল তিনি। নিজের অভিনয় দিয়ে শুধুমাত্র পর্দায় নয়, মঞ্চেও অর্জন করেছেন ব্যাপক প্রসংশা ও খ্যাতি। আর সে কারণেই অর্জন করেছেন এ দেশের সর্বোচ্চ পদক একুশে পদক। আজ এই গুণী নাট্যজনের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।