মেয়াদ বাড়ল রুপালী ব্যাংক এমডির
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২০:২৮
রাষ্ট্রীয় মালিকানাধীন রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিনের মেয়াদ দুই বছর বেড়েছে। গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে একথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৭ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত এ মেয়াদ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এম. ফরিদ উদ্দিন ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭৭ সালে সিনিয়র অফিসার হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর বিভিন্ন ব্যাংকের দায়িত্ব পালন করে ২০১০ সালের মার্চে তিনি রুপালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। তিনি বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। তার জন্ম পিরোজপুর জেলার ভান্ডারিয়ার চড়াইল গ্রামে।