পাটকেলঘাটায় ৭৩৯ ভরি রূপাসহ দু’জন গ্রেফতার

সাতক্ষীরার পাটকেলঘাটা ওভারব্রীজ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার সকালে পিঁয়াজ ভর্তি ট্রাক থেকে ১০ লাখ টাকা মূল্যের ৭৩৯ ভরি রূপাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হল: জেলার কালিগঞ্জ উপজেলার উজানমারী এলাকার সামছুর আলী কারিকরের ছেলে ট্রাক ড্রাইভার খোকন কারিকর (২৭) ও সদর উপজেলার বাঁকাল দৌলতপুর এলাকার ওসমান গাজীর ছেলে ট্রাকের হেলপার আব্দুল গনি(২৪)।