নেত্রকোনায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:০৩
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের আক্তার জাহান(৭৫) নামের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে একই গ্রামের ধন মিয়া ও কুবাদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার এই রায় প্রদান করা হয়।
১৯৯৫ সালের ২৮ আগস্ট পূর্ব শত্রুতার জের ধরে আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের আক্তার জাহানকে নিজ বাড়িতে রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করে। পরে তার কন্যা রেজিয়া খাতুন বাদী হয়ে ধন মিয়া, কুবাদ আলী, আব্দুল কাদির ও নূর মিয়াকে আসামি করে আটপাড়া থানায় মামলা দায়ের করেন।