সড়ক দুর্ঘটনায় সাবেক ক্যাপ্টেন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় মো: মারুফুর রহমান (৪৫) নামে সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন নিহত হয়েছেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল ইমতিয়াজ আহম্মেদ জানান, রাত সাড়ে ৯টার দিকে মটর সাইকেল যোগে কাঁচপুর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অজ্ঞাত সাদা রঙের পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি নারায়ণগঞ্জ ইউনিভারসেল গার্মেন্টে কর্মরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জে একটি ধানের ট্রাক উল্টে ঘটনাস্থলে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ-ধাইনগর সড়কের পিঠালীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধাইনগর ইউনিয়নের পোলাডাঙ্গা গ্রামের ফাকু মন্ডলের ছেলে মেশের (৬০) ও একই ইউনিয়নের গোপ্তমানিক গ্রামের সামসুাদ্দনের ছেলে সাদিকুল ইসলাম (৪৫) ।