মিরপুরে শিশু নিহত

দায়ী বাসচালক গ্রেফতার হয়নি ৬ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় বাসচাপায় শিশু আলিফের মৃত্যুর ঘটনায় দায়ী চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বাসটির মালিক, চালক ও হেলপারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, দুর্ঘটনার পর পরিস্থান পরিবহনের বাসটি জব্দ করা হয়। তবে তার আগেই অভিযুক্ত চালক-হেলপার পালিয়ে যায়। নিহত শিশুটির মা সোহাগী বেগম ওরফে নিপা বাদী হয়ে একটি মামলা করেছেন।