সংবাদ সংক্ষেপ

মহেশপুর ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদতা \ উপজেলার কাজীরবেড় গ্রামে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও কাজীরবেড় গ্রামের শুকুর আলীর মেয়ে স্বপ্না খাতুন (১২) সোমবার বিয়ের পিড়িতে বসার কথা। এই সংবাদটি মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইনে আসলে সংস্থার পক্ষ থেকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। নির্বাহী অফিসার তাত্ক্ষনিকভাবে এই বিয়ে বন্ধের ব্যবস্থা করেন। কাউখালীতে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস পালন কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে সোমবার ডিডিএস ফাউন্ডেশনের উদ্যোগে ও নারীপক্ষ এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস পালন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপত্বিত করেন ডিডিএস ফাউন্ডেশনের পরিচালক সুব্রত রায়। ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল মেলা শুরু ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষাচত্ত্বরে ডিজিটাল উদ্ভবাবনী মেলা শুরু হয়েছে। প্রথান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ তিনি ডিজিটাল মেলা উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল, সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরী প্রমুখ। আদমদীঘিতে দুই মাদক সেবীর কারাদণ্ড আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ সোমবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবন ও বিক্রির দায়ে দুই জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। পুলিশ জানান কারাদন্ড প্রাপ্তরা হলো আদমদীঘির রামপুরা গ্রামের মোজাম্মেল মন্ডলের পুত্র টুলু (১৮) কে ৬ মাসের ও এনায়েতপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র আব্দুল মজিদ (৪৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। নাচোল উপজেলা পরিষদের বাজেট ঘোষণা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ নাচোল উপজেলা পরিষদের ২০১৩/১৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। ২৭ মে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষণা পূর্ব অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমী। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাজেটের সার-সংক্ষেপ পাঠ করেন। বাকৃবিতে পরিবেশবান্ধব সেমিনার বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অনুষদের সম্মেলন কর্ক্ষে ‘বাংলাদেশে ফলজ চারা গাছের রোগের কারণ অনুসন্ধান, রোগজীবাণুর মলিকুলার বৈশিষ্ট্য নিরূপন ও পরিবেশ বান্ধব উপায়ে রোগ দমন’ শীর্ষক সেমিনার সোমবার অনুষ্ঠিত হয়েছে। এসপিজিআর সাব প্রকল্পের প্রধান গবেষক ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। ভাণ্ডারিয়ায় এনজিও এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের ভাণ্ডারিয়া সোমবার এনজিও এ্যাসোসিয়েশন নির্বাচন ২০১৩ সম্পন্ন হয়েছে । এতে গণমুক্তি কেন্দ্রের মোঃ আলমগীর হাসেন সমন্বয়কারী এবং দুঃস্থকল্যান সংস্থার কাজী আতাহার হেসেন সদস্য সচিব এবং সুটের মোঃ লোকমান হোসেন নির্বাচিত হন। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ এ ফলাফল প্রকাশ করেন। মেলান্দহের নাংলা ইউপির বাজেট ঘোষণা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে নাংলা ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ১কোটি ৯লাখ ৭৭হাজার ২০টাকার আয়, ব্যায় ১কোটি ৯লাখ ৭৭হাজার ২০টাকা এবং ১লাখ ৩২হাজার ৩শ’ ১৫টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। ২৭মে পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ইউপি সচিব খলিলুর রহমান এ বাজেট ঘোষণা করেন। বাজেটে চেয়ারম্যান আলহাজ কিসমত পাশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সাবেক জেলা সংসদের জেলা কমান্ডার সরকার আব্দুস সালাম বকুল, ওসি বিল্লাল উদ্দিন। কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার উদ্যোগে ২০১৩ সালে অনুষ্ঠিত এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও বিশেষ সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছিরউল্যাহ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন। বেতাগীতে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবসের আলোচনা বেতাগী (বরগুনা) সংবাদদাতা\ আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস উপলক্ষে নারীপক্ষ ঢাকা’র সহযোগিতায় ইনটেগ্রেটেড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইজওয়া)-এর আয়োজনে গতকাল সোমবার বাংলাদেশ প্রসূতি মৃত্যুর তথ্য লিপিবদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইজওয়ার নির্বাহী পরিচালক আজিজুর রহমান খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় ডা. তাপস মন্ডল, মানসুরা বেগম, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কাউন্সিলর রমেন দেবনাথ। কটিয়াদীতে কৃষকের মৃত্যু কটিয়াদী(কিশোরগঞ্জ)সংবাদদাতা\ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন পূর্বচর পাড়াতলা গ্রামের কৃষক মো. গোলাপ মিয়া সোমবার ধানের বস্তায় চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাটোরে নলডাঙ্গাকে উপজেলা ঘোষণা নাটোর প্রতিনিধি \ নাটোর সদর উপজেলার নলডাঙ্গা থানাকে নতুন উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস ও বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এলাকার মানুষ উল্লাসে মেতে ওঠে। গতকাল মঙ্গলবার তারা নলডাঙ্গায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে। জাতীয় পুরস্কার পেলেন ঝালকাঠির হেপি ঝালকাঠি প্রতিনিধি \ ‘ওয়াশ গল্প প্রতিযোগিতায়’ জাতীয় পুরস্কার পেয়েছে ঝালকাঠির মেয়ে শিমুল সুলতানা হেপি। নেদারল্যান্ডের দাতা সংস্থা আইসিসিও কো-অপারেশনের সহায়তায় পরিচালিত কোস্ট ওয়াশ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঢাকার গুলশান স্পেকট্টা কনভেশন সেন্টার মিলনায়তনে শনিবার দ্বিতীয় পুরস্কার হেপির হাতে ‘ল্যাপটপ’ তুলে দেয়া হয়। রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ব সেক্রেটারি কারেল ডি গ্রুট এ পুরস্কার প্রদান করেন। এ সময় ওয়াটার এইড-এর বাংলাদেশ প্রতিনিধি ড.খায়রুল ইসলাম, বাংলাদেশ ওয়াশ এয়্যালায়েন্স-এর কান্ট্রি কো-অর্ডিনেটর ও আইসিসিও কো-অপারেশন এর প্রোগ্রাম অফিসার উপস্থিত ছিলেন। রানা প্লাজায় নিহতদের ১২ পরিবারে অনুদান হবিগঞ্জ প্রতিনিধি \ সাভারের রানা প্লাজা ভবন ধসে নিহত হবিগঞ্জ জেলার ১২ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুকিত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট মো. আবু জাহির। ঝিনাইদহে জেলা প্রশাসকের মতবিনিময় ভ্রাম্যমাণ প্রতিনিধি \ রবিবার ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন বিমল সাহা, মিজানুর রহমান, নিজাম উদ্দিন জোয়ার্দার, আমিনুর রহমান, এম রায়হান, আজাদ রহমান ও মিঠু মালিতা। কাজীপুরের চরগিরিশ ইউপির বাজেট ঘোষণা কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রবিবার কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। চরগিরিশ ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন চরগিরিশ ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউল হক। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলার নির্বাহী অফিসার মো. শাফিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরগিরিশ ইউনিয়ন পরিষদের সচিব মো. খোরশেদ আলম, চরগিরিশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, ইউপি সদস্য আব্দুল মালেক, সাংবাদিক শাহজাহান আলী প্রমুখ। চাটখিলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা \ সোমবার চাটখিলে ভীমপুর হাইস্কুল এন্ড টেকনিক্যাল কলেজের সভাকক্ষে চাটখিল ষ্টুডেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি এম ইব্রাহিম খলিল অপুর সভাপতিত্বে উপজেলার ৬০ জন জিপিএ-৫ প্রাপ্তের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আরপি গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী ফরিদ আহম্মেদ ভুঁইয়া। দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের কর্মশালা গোয়ালন্দ (ফরিদরপুর) সংবাদদাতা \ সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় কেকেএস ও এমএমএস-এর আয়োজনে দৌলতদিয়ার সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা নিশ্চিত করা ও সুবিধাবঞ্চিত শিশুর অপবাদ ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সকাল থেকে দুপুর পর্যন্ত কেকেএস শিশু বিদ্যালয় চত্বরে কর্মশালা অনুষ্ঠিত হয়। মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, ইউএনও মো. ছরোয়ার হোসেন, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।