বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ ৪ জুন
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:৫৩
দশ দফা দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা আগামী ৪ জুন সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। গতকাল বাম মোর্চার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সরকার সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বুঝিয়ে দিয়েছে জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকার স্বৈরাচারী হতে পারে। মহাজোট সরকারের স্বৈরাচারী অবস্থানের বিরুদ্ধে গণতান্ত্রিক বাম মোর্চা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম মোর্চার সমন্বয়ক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলন নেতা আব্দুস সালাম, বাসদ নেতা মানস নন্দী, বাসদ (মাহাবুব) নেতা ইয়াসিন মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন নেতা হামিদুল হক।