‘কাদের মোল্লার বিরুদ্ধে রায় ট্রাইব্যুনালের বড় ভুল’
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:৫৪
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, ট্রাইব্যুনাল অনুমান এবং কল্পনার ওপর ভিত্তি করে আব্দুল কাদের মোল্লাকে সাজা দিয়েছে, ফ্যাক্টস বা ঘটনার ওপর ভিত্তি করে সাজা দেয়নি। আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে কোন অপরাধ প্রমাণিত হয়নি এবং তাকে সাজা দেয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনাল বিরাট বড় ভুল করেছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান উপস্থিত ছিলেন।