শোক সংবাদ
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:৫৯
রোকেয়া বেগম
স্থানীয় দৈনিক আজকের পরিবর্তনের নির্বাহী সম্পাদক স্বপন খন্দকারের মা রোকেয়া বেগম (৮৩) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা মো. আব্দুল রহিম
হোসেনপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মো. নাজমুল হক ভুঁইয়ার মামা ও সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রহিম (৬০) গত সোমবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজুল ইসলাম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম (৫৫) গতকাল নিজভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
আমেলা বেগম
সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধানের মা ও মরহুম কাইজউদ্দিন প্রধানের স্ত্রী আমেলা বেগম (৯৬) বার্ধক্যজনিত কারণে গত সোমবার উপজেলার পূর্ব কলাবাগের (চেয়ারম্যান বাড়ি) নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।