খালেদা জিয়ার সঙ্গে খুলনা বিএনপি নেতাদের সাক্ষাত্
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫১
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত্ করেছেন খুলনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। গত সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসে তারা এ সাক্ষাত্ করেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সন খুলনার রাজনৈতিক পরিস্থিতিসহ আসন্ন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি কেসিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে সরকারের অনিয়ম, দুর্নীতি-দুঃশাসনের জবাব দেয়ার আহবান জানান।
উল্লেখ্য, কেসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন এস এম শফিকুল আলম মনা। পরে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।