দেশে নাস্তিকদের আস্ফাালন সহ্য করা হবে না

হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার নেতারা বলেছেন, ৫ মে শাপলা চত্বরে বর্বরোচিত গণহত্যায় শাহাদাত বরণকারী এবং আহতদের ত্যাগ ও কুরবানীর বদৌলতে মহান আল্লাহ এদেশে ইসলামের শত্রুদের নির্মূল করবেন। যারা আল্লাহ, রাসূল ও ইসলামের অবমাননা করে এদেশের পবিত্র ভূমিকে কলুষিত করেছে শহীদের রক্তস্রোতে সেসব জঞ্জাল অচিরেই পরিষ্কার হয়ে যাবে। গতকাল মঙ্গলবার হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত ওলামা ও সুধী সমাবেশ এবং দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা মামুনুল হক, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা ইমরান মাজহারীসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ১৩ দফা বাস্তবায়নের লক্ষ্যে নগরীর আল-কুরআন একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি হাসান, মুফতি আবদুল ওয়াহহাব, মাওলানা নুরুল আলম, মাওলানা এনামুল হক, মাওলানা আবু তাহের ও মাওলানা আবদুল হক প্রমুখ।