হরতালের মাঝেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫৬
কুমিল্লাসহ সাত জেলায় বিএনপির ডাকা হরতালের মাঝেও গতকাল মঙ্গলবার যথাযথভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ২০০৬ সালের ২৮ মে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের মধ্য-পূর্বাঞ্চলের একমাত্র উচ্চ শিক্ষার মাধ্যম কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন । শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এখানে উপাচার্য কেক কাটেন। দুপুরে “সাংস্কৃতিক সংঘ”-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান।