সীতাকুণ্ডে বিএসবিএ সচিব অপহূত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:৫৭
জাহাজ ভাঙা শিল্পের একক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশন (বিএসবিএ) সচিব নাজমুল ইসলালমকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএসবিএ কর্মকর্তা হিমেল বাদী হয়ে মঙ্গলবার সীতাকুণ্ড থানায় জিডি করেছেন। পুলিশ অপহূত সচিবকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে।
বিএসবিএ’র সভাপতি আলহাজ্ব হেফাজতুর রহমান জানান, সীতাকুণ্ড সাগর উপকূলে অবস্থিত রাজা কাসেমের মালিকানাধীন কুমিরাস্থ বিবিসি স্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডে শিল্প মন্ত্রণালয়ের একটি তদন্ত দল তদন্ত করতে আসলে তাদের অনুরোধে সচিব নাজমুল ইসলাম ওখানে গেলে কয়েকজন সন্ত্রাসী মঙ্গলবার দুপুর ১২টার সময় অস্ত্রমুখে জিম্মি করে তাকে অপহরণ করে নিয়ে যায়।