দশে দশ
নদী
প্রকাশ : ২৯ মে ২০১৩, ১৮:১৮
সাফল্য কখনোই খুব সহজে ধরা দেয় না, এর জন্য চাই কঠোর শ্রম, আত্মনিয়োগ এবং যোগ্যতা। আর এই গুণগুলো দিয়ে মিডিয়াতে নিজের সম্ভাবনাময় অবস্থান গড়ে তুলেছেন মডেল এবং অভিনেত্রী নাদিয়া নদী। এই মেধাবী অভিনয়শিল্পী কথা বলেছেন আমাদের এবারের দশে দশ-এ। জানিয়েছেন তার ভালোলাগা, মন্দলাগা, পছন্দ-অপছন্দসহ আরও অনেক কিছু। সাক্ষাত্কারটি নিয়েছেন
রিয়াদ খন্দকার
১ জন মানুষের কথা বলুন, যিনি সবসময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার কাজিন (রিতা আপু)
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
প্রতিটি ক্ষেত্র থেকেই শিক্ষা নিই।
আমি বরাবরই পরিবারের অনুগত।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
মাঝে মাঝে মিথ্যা বলাটা।
পড়ালেখায় ফাঁকি বাজিটা।
মাঝে মাঝে মায়ের অবাধ্য হওয়াটা।
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী, যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
অপি করিম
বিপাশা হায়াত
জাহিদ হাসান
তৌকীর আহমেদ
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
তৌকীর আহমেদ
জাহিদ হাসান
চয়নিকা চৌধুরী
মোস্তফা সরোয়ার ফারুকী
দেবাশীষ বিশ্বাস
৬টি প্রিয় চলচ্চিত্র—
মাটির ময়না
কেয়ামত থেকে কেয়ামত
শঙ্খনীল কারগার
মনপুরা
গেরিলা
অটোগ্রাফ
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
সমুদ্রের যেকোনো জায়গা
বরফের দেশ বলতে কাশ্মীর
মিশর
গ্রামের বাড়ি সাভার
সুন্দরবন
নিউজিল্যান্ড
রাঙামাটি
৮টি প্রিয় খাবার—
দুধ
চাওমিন
চিকেন ফ্রাই
পরোটা, আলুভাজি
ইন্ডিয়ান ফুড
স্যান্ডউইচ
ইলিশ মাছ
ফুচকা
৯ জন পছন্দের লেখক—
হুমায়ূন আহমেদ
শামসুর রহমান
বেগম রোকেয়া
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
হুমায়ুন আজাদ
মোর্শেদুল হক
আহসান হাবীব
বনফুল
শিবাং চক্রবর্তী
১০টি প্রিয় নাটক—
সংশপ্তক
আজ রবিবার
সাগরের ছোট ছোট ঢেউ
ফিফটি ফিফটি
হাউসফুল
অয়োময়
বহুব্রীহি
নক্ষত্ররাত
পৌষ ফাগুনের পালা
রূপনগর।
ছবি আশীষ সেনগুপ্ত