শুটিংস্পট

ফ্লাশব্যাক

একজন অভিনেত্রীর জীবনের গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘ফ্লাশব্যাক’। মোল্লা আমজাদ হোসেনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারেক মাহমুদ। সম্প্র্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন খালেদ আহমেদ ফাহমি শারমীন একজন ব্যস্ত অভিনেত্রী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। এটা তার বলতে গেলে প্রতিদিনের রুটিন। সারা দেশের মানুষ তাকে চেনে। তার গুণমুগ্ধ ভক্তশ্রোতার সংখ্যা অনেক। তার সঙ্গে একটা ছবি তুলতে পারলে বা একটু কথা বলতে পারলে সাধারণ মানুষ ধন্য হয়। ক্যামেরার অ্যাকশন-কাট-এর মধ্যে তার জীবন জড়িয়ে গেছে। নিজের জন্য একটু সময় বের করা তার কাছে স্বপ্নের মতো। ফাহমি শারমীনের জীবন কিন্তু এভাবে শুরু হয়নি। অনেক চড়াই-উত্রাই পেরিয়ে তাকে আজকের অবস্থানে আসতে হয়েছে। কর্পোরেট অফিসের কর্মকর্তা জর্জ আহমেদ। মঞ্চে শারমীনের অভিনয় দেখে মুগ্ধ ও পরিচিত হন। শারমীনকে বিজ্ঞাপনের মডেল হওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা থেকে বন্ধুত্ব। তারপর প্রেম। গভীর থেকে গভীরতর। জর্জের বয়স শারমীনের প্রায় দ্বিগুণ। চলতে থাকে তাদের বন্ধুত্বের রঙিন জীবন। কিন্তু জর্জ যে তাকে মডেল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তবায়ন ঘটে না। জর্জ কম বয়সেই একটি বিয়ে করেছিল, দুটি সন্তানও ছিল। কিন্তু বিয়ে টেকেনি। কিন্তু পুরো ঘটনাগুলো যখন শারমীনের কাছে পরিষ্কার হয় তখন তারা প্রেমের জলে ভাসছে। একদিন জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শপথ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যদিও এটি কোনো আনুষ্ঠানিক বিয়ে ছিল না। তারপর শুরু হয় নানা জটিলতা। এক সাংবাদিক তার সাক্ষাত্কার নিতে আসে। সে তার কাছে জীবনের সমস্ত ঘটনা বলে। এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে এক খণ্ডের নাটক ‘ফ্লাশব্যাক’। মোল্লা আমজাদ হোসেনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারেক মাহমুদ। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, ফাহমি শারমিন, টুটুল চৌধুরী, মিমি করিম, আহাদ বাবু, দীপা সরকার, লিংকন, সানি প্রমুখ। নাটকের পরিচালক তারেক মাহমুদ বলেন, ‘এর গল্পের পটভূমি সবকিছুই করা হয়েছে জীবনঘনিষ্ঠ করে। যা নিঃসন্দেহে একটা আলাদা অনূভুতির জন্ম দিবে দর্শকদের মাঝে।’