জন্মদিন
প্রকাশ : ২৯ মে ২০১৩, ১৮:২২
এ সপ্তহে আরও যাদের জন্মদিন
১ জুন :কুমার বিশ্বজিত্, চঞ্চল চৌধুরী
২ জুন :তরু মোস্তফা
৩ জুন :আনিসুর রহমান মিলন, শামীম শাহেদ
৫ জুন :কায়েস আরজু।
চঞ্চল চৌধুরী
ছোটবেলা থেকেই তার গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি একটা নেশা ছিল। পরে তার মঞ্চনাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্যদিয়েই অভিনয় জীবনের শুরু হয়। মামুনুর রশীদের লেখা ‘সুন্দরী’ নাটকে ছোট একটি চরিত্রে তিনি প্রথম অভিনয় করেন। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতেই সমান পারদর্শী। মোস্তফা সরওয়ার ফারুকীর ‘তাল পাতার সেপাই’ নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন এই মঞ্চ অভিনেতা। তারপর থেকেই তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে। তিনি ২০০৯ সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা ছবিতে অভিনয় করেন। আগামী পহেলা জুন এই জনপ্রিয় তারকা শিল্পীর জন্মদিন। আর তাই ‘আনন্দ-বিনোদন’ পরিবারের পক্ষ থেকে চঞ্চল চৌধুরী-এর জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।