ব্রাহ্মণবাড়িয়ায় ‘জন্ম-সংকট’ মঞ্চস্থ
মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০১৩, ১৮:২৪
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ‘স্বপ্ন ও দ্রোহের নাটক’ শীর্ষক জাতীয় নাট্যোত্সব অংশগ্রহণের জন্য বাংলাদেশের ৬৪টি জেলায় নাটক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি কলেজ ও সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার অংশগ্রহণে চন্দন রেজার নাট্যভাবনা ও নির্দেশনায় নির্মিত নাটক ‘জন্ম-সংকট’-এর ১ম প্রদর্শনী গত ১৫ মে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজী মো. মোস্তফা জালাল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর প্রফুল¬ চন্দ্র দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি মহা-বিদ্যালয় অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রহিম, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন প্রমুখ। নাটকে অভিনয় করেন—মঈন উদ্দিন, নুসরাতজাহান ভূইঁয়া রাফা, নাশিদ সাবা নুর তাসমিম, মাইশা রহমান, অঞ্জন কুমার দাস, মোস্তফা মাহমুদ আপন, তাসলিমা আক্তার রোমা, শায়লা রেশমী, ইসরাত জাহান জেসিকা, আকরাম ভূঁইয়া, ইসমাইল হোসেন সিরাজী, কাজী তানভীর সিদ্দিকী, হাবিবুর রহমান নিপু, সাইমন কবির ফাহিম, সাব্বির আহাম্মেদ, বিশাল আহাম্মেদ দুলাল, মাছুমা জান্নাত নিশি, বোরহান উদ্দিন, আফ্ররিদি করিম হিমেল, মোশাহিদ আলী মিশন, ফয়সাল মাহমুদ জিবান, এজামুল হক ভূঁইয়া, নুসরত জাহান বুশরা, তাসলিমা রহমান প্রভা। নাটকটির নেপথ্য কুশীলব ছিলেন সহকারী পরিচালক মিজানুর রহমান শিশির, মঞ্চ ব্যবস্থাপক মঈন উদ্দিন, সহকারী মঞ্চ ব্যবস্থাপক অঞ্জন কুমার দাস, সেট পরিকল্পনা চন্দন রেজা, আলোক পরিকল্পনা অভিজিত্ সেন গুপ্ত, পোশাক পরিকল্পনা রিফাত পারভীন, পোশাক ব্যবস্থাপনা রোমা, জেসিকা, সেট নির্মাণ মঈন উদ্দিন, প্রপ্স ব্যবস্থাপনা আকরাম ভূঁইয়া, রূপসজ্জা সাজ্জাদ, সংগীতে মাইশা, রাফা, প্রভা, শায়লা, মিশন, এজামুল, অঞ্জন, যন্ত্রসংগীতে মঈন উদ্দিন, অঞ্জন কুমার দাস, এজামুল হক ভূঁইয়া, সহযোগিতায় রিয়াসাদ আজিম, নির্জয় হাসান সোহেল, নাঈম রহমান, প্রকাশনা অঞ্জন কুমার দাস। পরে গত ১৭ মে জাতীয় নাট্যাত্সবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে নাটকটি মঞ্চায়ন হয়েছে।