নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক ছাত্র বরুণ বিশ্বাস (১৯) নিহত হয়েছেন। গতকাল রাত ১০টার দিকে জগন্নাথ হলের ভিতর একটি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহপাঠী অপূর্ব কুমার জানান, বরুণ ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষ ও জগন্নাথ হলের ৪৩২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিত্সকরা জানান, বরুণের আগেই মৃত্যু হয়েছে।