নজরুল জন্মোত্সবে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

সিলেট ‘তড়িত্ চাবুক করে ধরি তুমি আসিলে হে নির্ভীক’ স্লোগানকে সামনে রেখে ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৫ মে সিলেট নজরুল পরিষদ দুই দিনব্যাপী শেষ দিন শনিবার সকাল ৯টায় নজরুল চত্বরে শ্রদ্ধা নিবেদন কালে আবৃত্তি পরিষদ মুক্তাক্ষর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। সিলেট রিকাবীবাজার অডিটোরিয়াম প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর কাজী নজরুল ইসলামের ‘ভোর হল দোর খোল’ ও ‘নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মম’ কবিতাটি আবৃত্তির পর জুজুবুড়ির ভয় নাটিকা থেকে পাঠ করা হয়। সব শেষে মুক্তাক্ষরের পরিবেশনায় দ্বৈত নৃত্য ‘রুম ঝুম’ গানে পরিবেশন করে প্রিয়া শ্রী কর পিউ ও ফাহাদ হোসেন কামরুল। অনুষ্ঠান স্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলে নৃত্যশৈলী, দ্বৈতস্বর, সারেগামা, মৃত্তিকায় মহাকাল, নজরুল একাডেমী, নৃত্যরং ও সিলেট ললিতকলা একাডেমী।