মাগুরা

দুই দিনব্যাপী রবীন্দ্র উত্সব

মাগুরায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র উত্সব। স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে গত ২৪ ও ২৫ মে দুই দিনব্যাপী এ উত্সব অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মাগুরা জেলা শাখা এর আয়োজন করে। প্রথম দিন আলোচনার পাশাপাশি রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ মাগুরা জেলা শাখা কমিটি গঠন করা হয়। খান মাজহারুল হক নিপুকে সভাপতি ও মকলেছুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এদিন মাগুরার প্রবীণ সংগীত শিক্ষক মধু মঙ্গলকে সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সংগীত পরিবেশন করেন কাকলি কুন্ডু, খান রকিবুল হক দিপুসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা কবিতা আবৃত্তি করেন কণ্ঠবীথির শিল্পীরা।