গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

প্রযুক্তির এই যুগে চিঠি লেখার চল হয়তো প্রায় উঠেই গেছে। কিন্তু তাই বলে প্রয়োজন ফুরায়নি নানা মাপের আর নানা ধরনের খাম বা এনভেলোপের। আর নানা ধরনের কাগজ আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই এনভেলোপ বা খামেরই সবচেয়ে বড় সংস্করণ তৈরি করে কিছুদিন আগে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের আগ্রার অধিবাসী গরিমা এঞ্জেল। ১৪.৫১ মিটার দীর্ঘ এবং ৯.৮৬ মিটার প্রশস্ত এই খামটি তৈরির জন্য উপকরণ প্রস্তুত করতেই গরিমার সময় লেগে যায় প্রায় ৩৮ দিন। অন্যদিকে বিশ্বের বৃহত্তম এই খামটি প্রস্তুত করতে তার সময় লাগে ১০ দিন। আর খামটি প্রস্তুত করার পর এটির উপরে স্থান পায় গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সদর দপ্তরের ঠিকানা।