১০০ কোটির ক্লাবে ‘আশিকি টু’

বলিউডের এখন অধিকাংশ ছবিই নির্মাণ হয় ১০০ কোটি ক্লাবে প্রবেশের লক্ষ্যেই। কেউ সফল হয়, আবার কেউ একেবারেই ব্যর্থ। এদিক থেকে একেবারে নবাগত দুই তারকা আদিত্য ও শ্রদ্ধার প্রথম ছবি ‘আশিকি টু’ মুক্তির পর দিন থেকেই ছিল আলোচনায়। খানিকটা কষ্ট হলেও যা শেষ পর্যন্ত ছুতে পেরেছে ১০০ কোটির মাইল ফলক।