মাছরাঙায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
প্রকাশ : ২৯ মে ২০১৩, ১৯:৪১
ইংল্যান্ডে আগামী ৬ জুন থেকে শুরু হচ্ছে ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩’। বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বৃহত্তম এই প্রতিযোগিতার সপ্তম আসর অনুষ্ঠিত হচ্ছে এবার। ৬ জুন থেকে শুরু করে ২৩ জুন পর্যন্ত ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪টি ওয়ার্ম-আপসহ আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।