শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ১০ দিনের সরকারি সফর শেষে আগামীকাল শনিবার দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আগামীকাল শনিবার সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

গত ১ মে ১০ দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। সফরকালে চোখের চিকিত্সাসহ পরিবার সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।