সংবাদ কণিকা

ডিজিটাল মহড়ায় চীনা সেনাবাহিনী তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধে’র সঙ্গে মানিয়ে নেয়ার উদ্দেশ্যে ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ ইউনিটসহ চীনা সেনাবাহিনীর নতুন ধরনের একটি বাহিনী আগামী সপ্তাহে তাদের প্রথম ‘ডিজিটাল’ যুদ্ধ মহড়া শুরু করতে যাচ্ছে। উত্তর চীনের আন্তঃমঙ্গোলিয়া এলাকায় মহড়াটির স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, পিপলস লিবারেশন আর্মি এই প্রথমবারের মতো ডিজিটাল ইউনিট সমৃদ্ধ বাহিনী, বিশেষ অভিযানের বাহিনী, সেনা বিমানবহর ও প্রতিরোধী ইলেকট্রনিক বাহিনীসহ মহড়া করতে যাচ্ছে।—সিনহুয়া ভাল আছেন লোহান হলিউড তারকা লিন্ডসে লোহান ‘পুনর্বাসন-চিকিত্সায়’ সাড়া দিচ্ছেন। জানা গেছে, ক্যালিফোর্নিয়ার বেটি ফোর্ড ক্লিনিকের বিভিন্ন কার্যক্রমে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছেন তিনি। ‘টিএমজি’ জানিয়েছে, লিন্ডসে তার ‘কাউন্সেলিং’ সেশনগুলোতে নিয়মিত অংশগ্রহণ করছেন। এছাড়াও এক সূত্র জানিয়েছে, লিন্ডসে এই কাউন্সেলিং সেশনগুলোতে শুধুমাত্র অংশই নিচ্ছেন না, তিনি এর মধ্যে থেকে কী কী শিখলেন সেই বিষয়ে বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনাও করছেন। লিন্ডসে জানিয়েছেন, চিকিত্সাটি প্রতিনিয়ত আরও বেশি জটিল হয়ে যাচ্ছে কিন্তু তারপরও তিনি তার চিকিত্সা চালিয়ে যাবেন।—রয়টার্স মাল্টা আফ্রিকানদের অভিবাসন গত এক দশক ধরে ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা ইউরোপে যেতে ইচ্ছুক এমন অভিবাসী আফ্রিকানদের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। এদের অনেকেই নৌকায় করে মাল্টা আসেন, ইউরোপের কোন একটি দেশে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবেন এই আশায়। —বিবিসি